এ বছর হজ পালনে জমা দিতে হবে বায়োমেট্রিক ভিসা আবেদন
ডেস্ক রিপোর্ট
600
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩ | ০১:০৪:৫৯ এএম
ফাইল-ফটো
এ বছর হজ পালনের জন্য সব হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি সরকার।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হজযাত্রীদেরকে আশকোনা হজ অফিসে পাসপোর্ট জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
যারা ইতোমধ্যে তাদের পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের সেগুলো ফেরত নিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বিষয়ে হজযাত্রীদেরকে বিস্তারিত জানানো হবে।
চাঁদ দেখার উপর নির্ভর করে জিলহজ্জ মাসের ৯ম দিন (২৮ জুন) অনুষ্ঠিত হবে এ বছরের হজ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর হজে যাওয়ার জন্য বাংলাদেশের জন্য কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১৫ হাজার জন। অন্যরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবকের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন : জলিল সিকদার সভাপতি , মো. নুরুল হক সাধারণ সম্পাদক
১৯ অক্টোবর ২০২৬
ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
০৫ আগস্ট ২০২৬
হারানো বিজ্ঞপ্তী
০৪ আগস্ট ২০২৬
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
২৭ জুলাই ২০২৬
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
২৭ জুলাই ২০২৬
