ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবেসে বেধেঁ যে রাখেঃ প্রমিস ডে
ডেস্ক রিপোর্ট
4086
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:০২:৪০ এএম
ফাইল-ফটো
চলছে প্রেম-ভালোবাসার সপ্তাহ। দিন তিনেক পর ভ্যালেন্টাইন'স ডে বা ভালোবাসা দিবস। এরই মধ্যে অনেকে ঠিক করে ফেলেছেন প্রিয়জনকে সেদিন কী উপহার দেবেন।
এক গোছা গোলাপ, হীরের আংটি, কিউট টেডি বিয়ার কিংবা সুন্দর টাই সেট বা পারফিউম। কিন্তু অনেকের কাছেই এসব জমকালো উপহারের চেয়ে অন্য একটি উপহার খুব বেশি গুরুত্বপূর্ণ। আর তা হলো, সুখে-দুঃখে চিরকাল পাশে থাকার প্রমিস করা। আজ প্রমিস ডে; নিজেকেও করুন কিছু প্রমিস।
প্রমিস ডে ভ্যালেন্টাইনস সপ্তাহের পঞ্চম দিনে অনুষ্ঠিত হয়। এই দিনটি যে কোনো রোমান্টিক সম্পর্কের অগ্রগতিকে চিহ্নিত করে। প্রথমে আসে প্রেমের প্রস্তাব, তারপর পছন্দের মানুষকে চকোলেট দিয়ে নিজের হাতে মিষ্টি মুখ করানো এবং পরের ধাপে পছন্দের উপহার দেওয়া। এর ঠিক পরেই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি।
সম্পর্কে যখন আমরা এতে অপরকে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করি, একে অন্যেকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়, তখনই আমরা প্রতিশ্রুতি দিই, জীবনের বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, আর তখনই আমাদের প্রেম পূর্ণতা পায়। এই বিশেষ দিনে আমরা সেই দিকটিকেই উদযাপন করি। সম্পর্কে প্রতিশ্রুতি যেন মাইলস্টোনের মতো কাজ করে, সম্পর্ককে টিকিয়ে রাখে এবং বিপথগামী হতে দেয় না। হ্যাঁ, তারপরেও কখনো কখনো সম্পর্কে চিড় ধরে। ঠিক তখনই প্রতিশ্রুতি কিন্তু একে অপরকে সম্পর্কে ধরে রাখতে সাহায্য করে।
একজনের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু মুখের কথা নয়। এক সঙ্গে একটা সুন্দর পরিবার গড়ে তোলা নতুন প্রেমের মতো অ্যাডভেঞ্চারাস না হলেও তা স্নিগ্ধ মায়া-মমতায় গড়া। সে পথে কাঁটা যেমন থাকবে, তেমনই আনন্দ-আবদারও থাকবে। সেই সব কিছু সামলে চলতে সাহায্য করে প্রতিশ্রুতি।
প্রমিস ডে'র উপহারঃ
উপহার পেতে আমাদের সবারই খুব ভালো লাগে। বিশেষ করে পছন্দের মানুষ যখন উপদায় দেয় তখন নিজেকে বেশ স্পেশাল মনে হয়। প্রমিস ডে-তে পছন্দের মানুষকে খুশি করতে হিরের আংটির মতো ব্যয়বহুল কিছু দেওয়ার দরকার নেই। ভালোবেসে যে কোনো উপহারই আমাদের উল্টো দিকের মানুষটাকে স্পেশাল মনে করাতে যথেষ্ট। সুদৃশ্য কফি মাগ, হার্ট পিলো, গ্রিটিং কার্ড, ফুল, চকোলেট এই সবই যথেষ্ট। আর নিজেকে পছন্দের মানুষের হাতে তুলে দেওয়ার চেয়ে বড় কোনো উপহার তো এমনিতেও হয় না! হ্যাপি প্রমিস ডে!
প্রমিস ডে কীভাবে পালন করবেনঃ
বর্তমান যুগে মেসেজেই অনেকে প্রমিস ডে পালন করেন । প্রমিস ডে নিয়ে গুগলে ছড়ানো ভারী ভারী বক্তব্য তো রয়েছেই । তবে, প্রিয় মানুষটার হাতে হাত রেখে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপারটাই আলাদা । এগুলোই সম্পর্ককে মজবুত করে, আরও বেঁধে বেঁধে রাখে ।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০২ এপ্রিল ২০২৬
