ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই আহত

ডেস্ক রিপোর্ট
536

প্রকাশিত: ০১ মে ২০২৩ | ০৯:০৫:০৮ এএম
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআই আহত ফাইল-ফটো

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. সোহেল রানা নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।  

এসময় মেজবাউল হক মুন্না (২৩) নামে ওই ছিনতাইকারীকে একটি ছুরিসহ আটক করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে এ ঘটনা ঘটে। আহত সোহেল রানা কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মেজবাউল হক মুন্না কক্সবাজার শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।  

ওসি রফিকুল ইসলাম বলেন, রোববার সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তার মাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি অবহিত হওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একটি দল বিশেষ অভিযান শুরু করে। এতে পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্বরত ছিলেন।

রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে সন্দেহজনক তিন/চারজন যুবককে ঘুরাঘুরি করতে দেখে অভিযানকারী পুলিশের দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে পুলিশ। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে আটক যুবক পুলিশের এক সদস্যকে ছুরিকাঘাত করে।  

ওসি বলেন, আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসআইয়ের পেট ও হাতে গুরুতর জখম হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬