সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহায়তা করবে সৌদি
ডেস্ক রিপোর্ট
526
প্রকাশিত: ০৩ মে ২০২৩ | ০৬:০৫:০৩ এএম
ফাইল-ফটো
সুদান থেকে বাংলাদেশীদের প্রত্যাবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালি-এর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।
বুধবার (৩ মে) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।
এ সময় মাজেন বিন হামাদ আল হামালির সঙ্গে মক্কা অঞ্চলের চিফ অফ প্রোটোকল এবং কনসাল কনস্যুলার উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রদূতের সঙ্গে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হোক এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।
দূতাবাস থেকে জানানো হয়েছে, বৈঠকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা অফিসের প্রধান মাজেন সুদান থেকে বাংলাদেশিদের প্রত্যাবর্তনের জন্য সৌদি পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ বিমানের জেদার রিজিওনাল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের সময়মতো দেশে ফেরত পাঠাতে বিমানে পর্যাপ্ত আসন বরাদ্দের বিষয়ে আলোচনা করেন ও শিডিওল নির্ধারণ করে দেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
