ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ফের উৎপাদনে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

ডেস্ক রিপোর্ট
570

প্রকাশিত: ১৫ মে ২০২৩ | ১১:০৫:১৫ এএম
ফের উৎপাদনে যাচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফাইল-ফটো

সপ্তাহখানের মধ্যে ফের উৎপাদনে যাচ্ছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লার চালানের ৯ হাজার মেট্রিক টন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। এগুলো চট্টগ্রাম বন্দর থেকে লাইটারে (ছোট জাহাজ) করে আনা হয়েছে রামপালে।

আরও ১০ হাজার ২০০ মেট্রিক টন আসবে লাইটারে করেই। বাকি ৩০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে বিদেশি জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস মঙ্গলবার (১৬ মে) বিকেলে মোংলা বন্দরে ভিড়বে। এরপর সেই কয়লা খালাস করে লাইটারে করে নেওয়া হবে বিদ্যুৎকেন্দ্রে। এ কয়লা মজুতের পরই শুরু হবে ফের বিদ্যুৎ উৎপাদনের কাজ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৩২০ মেগাওয়াটের দুই ইউনিটের মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট পুরোপুরি চালু রাখা হলে প্রতিদিন কয়লার চাহিদা রয়েছে ৫ হাজার মেট্রিক টন। তবে ইউনিটটির পুরোপুরি নয়, সক্ষমতার অর্ধেক কিংবা তার কমবেশি উৎপাদন প্রক্রিয়া চলে আসছে।

এর আগে গত ২৩ এপ্রিল কয়লা সংকটে বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কয়লা সংকট ও যান্ত্রিক ত্রুুটিতে এর আগেও কয়েক দফায় বন্ধ থাকে কেন্দ্রটির উৎপাদন।

বিষয়টি নিশ্চিত করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম বলেন, স্বল্প সময়ের মধ্যে বাকি কয়লা বিদ্যুৎকেন্দ্রে সংরক্ষণ করা হবে। সপ্তাহখানেকের মধ্যে আবারও উৎপাদন যাবে তাপবিদ্যুৎ কেন্দ্র।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬