ভিনিসিউসের লাল কার্ড প্রত্যাহার, ভালেন্সিয়াকে শাস্তি
খেলা ডেস্ক
541
প্রকাশিত: ২৪ মে ২০২৩ | ০৫:০৫:৩২ এএম
ফাইল-ফটো
ওই ম্যাচের ভিএআর রেফারি ইগনাসিও ইগলেসিয়াস ভিয়ানুয়েভাকে বুধবারের লা লিগা ম্যাচের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে। বিবৃতিতে অবশ্য কারণ উল্লেখ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ভিনিসিউসের লাল কার্ডের ঘটনায় নিজের ভূমিকা ঠিকঠাক পালন করতে না পারায় তাকে শাস্তি দেওয়া হয়েছে।
ভালেন্সিয়াকে জরিমানা করা হয়েছে ৪৫ হাজার ইউরো। মেস্তায়া স্টেডিয়ামের যে অংশ থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে ভিনিসিউসকে, সেই সাউথ স্ট্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছে পাঁচটি ম্যাচের জন্য।
যদিও বর্ণবাদের ঘটনার তদন্ত এখনও চলমান, তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এটিকে ‘প্রমাণিত’ ধরে নিয়েছে বলেই বিবৃতিতে জানানো হয়েছে।
স্প্যানিশ পুলিশ জানিয়েছে, ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের পৃথক দুটি ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে আটক করা হয়েছে। ম্যাচের সময় তাকে বর্ণবাদী আক্রমণ করায় আটক হয়েছেন ৩ জন। গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের সামনের একটি ব্রিজ থেকে ভিনিসিউসের প্রতিকৃতি ঝুলিয়ে দেওয়ার ঘটনায় আটক করা হয় ৪ জনকে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
