জুনে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’
ডেস্ক রিপোর্ট
595
প্রকাশিত: ০১ জুন ২০২৩ | ০৪:০৬:১৫ এএম
ফাইল-ফটো
চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। গতকাল বুধবার আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ এই তথ্য জানিয়েছেন। তবে আবহাওয়া অধিদপ্তরের কাছে ঘূর্ণিঝড়ের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ।
মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন, জুন মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানতে পারে। ইউরোপীয় আবহাওয়ার পূর্বাভাসের বরাত দিয়ে তিনি জানান, বঙ্গোপসাগরে ৬ থেকে ৮ জুনের মধ্যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়ে বাংলাদেশের বরিশাল বিভাগের মধ্যবর্তী কোনো স্থানে ৯ থেকে ১০ জুনের মধ্যে আঘাত হানতে পারে।
আমেরিকান গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের বরাত দিয়ে মোস্তাফা কামাল পলাশ জানান, বঙ্গোপসাগরে ১১ থেকে ১২ জুন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সৃষ্টি হয়ে ১৩ থেকে ১৪ জুনের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ‘ঘূর্ণিঝড়ের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। সাধারণত ঘূর্ণিঝড়ের পাঁচ থেকে ১০ দিন আগে আমরা পূর্বাভাস জানিয়ে দিই।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
