মেসির মায়ামি অভিষেকের তারিখ চূড়ান্ত
ডেস্ক রিপোর্ট
592
প্রকাশিত: ২২ জুন ২০২৩ | ০৫:০৬:৪৮ এএম
ফাইল-ফটো
নানা জল্পনা-কল্পনার পর ফরাসি কাল্ব পিএসজি ছেড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন সাতবারের ব্যালন ডি’ অর জয়ী তারকা। জানা যায় যে আগামী ৫ জুলাই যুক্তরাষ্ট্রের লিগের দলবদলের দরজা খুললে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে দুপক্ষের মধ্যে।
মেসির নতুন যোগ দেওয়া ইন্টার মায়ামিতে চুক্তির সঙ্গে লিওনেল মেসির অভিষেকের দিনক্ষণও চূড়ান্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী ২১ জুলাই অভিষেক হবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির।
লিগ কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সি গায়ে চড়াবেন ফুটবলের মহাতারকা। এমনকি মেসির অভিষেক ম্যাচের টিকিটও শেষ হয়ে গেছে। এই ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩১৯ ডলার থেকে ছয় হাজার ডলার পর্যন্ত। ইন্টার মায়ামির সর্বোচ্চ শেয়ারের মালিক জর্জ মাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ফুটবল বিশ্বের সেরা তারকার এমএলএস লিগে যোগ দেওয়ায় যুক্তরাষ্ট্রের ফুটবল এগিয়ে যাবে। লিও মার্কিন ফুটবলের ইতিহাসের সেরা চুক্তি হবে। তাছাড়া এমএলএসের সবচেয়ে বড় শুভেচ্ছাদূত হবেন মহাতারকা। তার আগমনে সারা বিশ্বের ফুটবল বোদ্ধারা এই লিগের প্রতি আকৃষ্ট হবে।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
