ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নয় নির্দেশনা
ডেস্ক রিপোর্ট
639
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩ | ০৬:০৭:২৮ এএম
ফাইল-ফটো
এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধে নয়টি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
নির্দেশনাগুলো হলো :
১. শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান সংলগ্ন আশেপাশে স্বচ্ছ পানি জমার সম্ভাবনাময় জায়গা চিহ্নিত করে একদিন পরপর তা পরিষ্কার করতে হবে।
২. অব্যবহৃত পানির পাত্র ধ্বংস বা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে।
৩. অব্যবহৃত হাই কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে; লো-কমোডের প্যানে হারপিক ঢেলে বস্তা বা অন্য কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে।
৪. কোন জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে বা জমা পানি নিষ্কাশন করতে হবে।
৫. দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
৬. ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সিটি করপোরেশন/পৌরসভার সঙ্গে সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
৭. ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকতে হবে।
৮. শিক্ষার্থীদের প্রত্যহ ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ অবহিত করতে হবে।
৯. ওপরের সব বিষয় বাস্তবায়নে আপনার ব্যক্তিগত উদ্যোগ রাখতে হবে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবকের মৃত্যু
২২ অক্টোবর ২০২৬
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন : জলিল সিকদার সভাপতি , মো. নুরুল হক সাধারণ সম্পাদক
১৯ অক্টোবর ২০২৬
ভোলায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
০৫ আগস্ট ২০২৬
হারানো বিজ্ঞপ্তী
০৪ আগস্ট ২০২৬
ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
২৭ জুলাই ২০২৬
ভোলায় সাংবাদিক এইচএম নাহিদের মায়ের ইন্তেকাল
২৭ জুলাই ২০২৬
