ভোলা বুধবার
১৭ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

মেসি জাদুতে ইন্টার মিয়ামি পৌঁছে গেলো ফাইনালে

খেলা ডেস্ক
534

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ | ০৪:০৮:১২ এএম
মেসি জাদুতে ইন্টার মিয়ামি পৌঁছে গেলো ফাইনালে ফাইল-ফটো

ইন্টার মিয়ামিতে যোগ লিওনেল মেসি নিজের ফুটবল জাদুতে গোটা যুক্তরাষ্ট্রকে বুঁদ করে রেখেছেন। এরই ধারাবাহিকতায় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে আজ সেমিফাইনালে বড় জয় পেয়েছে মেজর লিগ সকারের এই ক্লাবটি। 

প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। এই ম্যাচেও দুর্দান্ত গোলের দেখা পেয়ে রেকর্ড গড়েছেন বিশ্বজয়ী তারকা মেসি। প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে মায়ামি। যা কি-না নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলবে তারা। 

এই ম্যাচ নিয়ে পরপর ৬ ম্যাচ ইন্টার মায়ামিকে জিতিয়ে ফাইনাল নিশ্চিত করলেন মেসি। এই ছয় ম্যাচে টানা গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন এই তারকা। আর এতে লিগস কাপে অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।

পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে বাংলাদেশ সময় বুধবার ভোরে লিগস কাপের সেমিফাইনাল ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলের ব্যবধানে হারায় ইন্টার মায়ামি।

মেসি ছাড়াও দলের হয়ে গোল করেছেন জোসেফ মার্তিনেজ, জর্দি আলবা, দাভিদ রুইজ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন আলেহান্দ্রো।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬