কাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ডেস্ক রিপোর্ট
540
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:০৯:৪৯ এএম
ফাইল-ফটো
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর আশপাশের বেশ কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
জানা যায়, গ্যাস পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় অংশের সঙ্গে সংশ্লিষ্ট ভাল্ব চিহ্নিতকরণ, গ্যাস বন্ধ ও অবমুক্তকরণ কাজের জন্য আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা গোদনাইল ভাল্ব স্টেশন হতে ওয়াবদাপুর হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত রাস্তা এবং পোস্ট অফিস মোড় হতে পঞ্চবটি মোড় পর্যন্ত ক্যাপটিভ শিল্প ও বাণিজ্যিক গ্রাহকসহ নিম্নবর্ণিত এলাকায় আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস থাকবে নাঃ
গোদনাইল, এনায়েতনগর, বৌ বাজার, লাকিবাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা, সন্তাপুর, জেলখানার আশেপাশের এলাকা। হাজীগঞ্জ মোড় হতে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা।
পঞ্চবটি, মাইজদাইর, ইজদাইর, চাষাড়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধর্মগঞ্জ, তক্কারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদরাকপুর, ভুইগড়, কুতুবপুর ইউনিয়ন ও আশেপাশের সংশ্লিষ্ট এলাকা।
ঢাকা ম্যাচ, সেনপুর, মোক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, কাশিপুর ইউনিয়ন হতে পঞ্চবটি হয়ে মোক্তারপুর পর্যন্ত এলাকা, ধর্মগঞ্জ, শাসনগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, সাহেবপাড়া, মিজমিজি হতে চিটাগাং রোড পর্যন্ত এলাকা।
এছাড়া, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরের আশেপাশে গ্যাস সরবরাহ বিঘ্নিত, সাময়িক অসুবিধা বা স্বল্পচাপ বিরাজ করবে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
