ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট
382

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩ | ১০:১২:৫৩ এএম
আজ তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ফাইল-ফটো

পঞ্চগড়ের কাঁটাতারের বেড়ার ওপারে ভারত। এ জেলা থেকে হিমালয় দেখা না গেলেও অনেক সময় লাল আভায় দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। আর শীতের শুরুতে কনকনে শীতে হাড় কাঁপছে জেলার মানুষ। গত এক সপ্তাহ যাবত বেড়ে চলেছে শীতের তীব্রতা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক  ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আমিরুল ইসলাম নামের এক শ্রমিক বলেন, গরম কাপড়ের অভাবে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে। যদি সরকারি বা বেসরকারিভাবে দ্রুত আমাদের পাশে দাঁড়ায় তাহলে দুর্ভোগ কিছুটা কমবে।
আমেনা বেগম নামে এক নারী শ্রমিক বলেন, আমি চা বাগানে কাজ করি। আমরা প্রতিদিন সকাল ৬টায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হই। কিন্তু ঘন কুয়াশা ও শীতের কারণে সময়মত কাজে যেতে পারছি না। এতে করে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে।
তেঁতুলিয়ায় সন্ধ্যার পর থেকে সকাল অবধি কুয়াশাচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। দিনের বেলা সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায় তবে ঠাণ্ডার প্রকোপ বেড়ে যায়। প্রতিদিন দুপুরে ঝলমলে কুয়াশা-মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না বলে জানান স্থানীয়রা।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬