ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলো ইসলামী আন্দোলন

ডেস্ক রিপোর্ট
615

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ | ১০:১২:৩৯ এএম
রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিলো ইসলামী আন্দোলন ফাইল-ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সংসদ ভেঙে দেওয়াসহ চার দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে গিয়ে স্মারক লিপি জমা দেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

এর আগে রোববার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করতে বের হন দলটির নেতাকর্মীরা। পরে দৈনিক বাংলা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। এরপর মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে প্রতিনিধি দল স্মারকলিপি পেশ করেন৷
বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে রাষ্ট্রপতির কাছে ৪ দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। 

তাদের দাবিগুলো হলো—
১. অনতিবিলম্বে চলতি সংসদ ভেঙে দিয়ে সব প্রতিনিধিত্ব-শীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন-কালীন জাতীয় সরকার গঠন করা।
২. রাজনৈতিক কারণে বিরোধী দলের গ্রেফতারকৃত সব নেতাকর্মী এবং আলেমদের অবিলম্বে মুক্তি দিয়ে রাষ্ট্রপতির মধ্যস্থতায় সংলাপের আয়োজন করা।
৩.  নির্বাচন কমিশন বাতিল করা।
৪. ৭ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করা। রাজনৈতিক সমঝোতা ছাড়া এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আগে কোনও অবস্থাতেই দেশে কোনও নির্বাচন করা যাবে না।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬