ভোলা সোমবার
১৫ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ আইরিশদের হারিয়ে


খেলা ডেস্ক
563

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ | ০৯:০১:৫৩ এএম
বিশ্বকাপে টিকে থাকল বাংলাদেশ আইরিশদের হারিয়ে ফাইল-ফটো



ব্লুমফন্টেইনে সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৩৬ রানের লক্ষ্য ১৯ বল হাতে রেখে পেরিয়ে গেছে তারা।

রান তাড়ায় নেমে টাইগার দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আদিল বিন সিদ্দিকের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তবে দলীয় ৯০ রানে আদিল আউট হলে ভাঙে এই জুটি। ৬৩ বল মোকাবেলা করে ৩ বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করেন তিনি। এরপর ৪০ রান যোগ করতেই আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। শিবলী ৪৪, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ২১ ও আরিফুল ইসলাম ফেরেন ১৩ রান করে।

দ্রুত উইকেট হারিয়ে আহরার আমিন ও শিহাব জেমসের ব্যাটে ঘুরে দাড়ায় টাইগাররা। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১০৯ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। শিহাব ৫৪ বলে ৫ চারে ৫৫ রানে এবং ৬৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রানে অপরাজিত থাকেন আহরার। এই জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে যাওয়ার পথ জিয়ে রাখলো টাইগাররা।

এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের শুরুটা জয় দিয়ে হলেও ভারতের কাছে বড় হার দিয়ে শুরু হয় বাংলাদেশের। বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশের সামনে আইরিশরা লক্ষ্য দেয় ২৩৬ রানের।

প্রথম ম্যাচের মতো আজও ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দুই আইরিশ ওপেনার জর্ডান নিল ও রায়ান হান্টার ৩৬ বলে ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ষষ্ঠ ওভারের শেষ বলে হান্টারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারুফ মৃধা। 

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে একপর্যায়ে আইরিশদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেট হারিয়ে ৯৫ রান। এরপর পঞ্চম উইকেট জুটিতে ১০০ বলে ৮১ রানের যোগ করেন হিলটন ও ম্যাকবেথ। ৪১ তম ওভারের পঞ্চম বলে ম্যাকবেথকে নিজের বলে ফিরতি ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন রাব্বি। 

৫৬ বলে ২৭ রান করেছেন ম্যাকবেথ। ইনিংস সর্বোচ্চ ১১২ বলে ১১ চার ও এক ছক্কায় ৯০ রান করেছেন হিলটন। নির্ধারিত ৫০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ২৩৫ রান করে আইরিশরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন মারুফ ও জীবন। রাফি, বর্ষণ ও রাব্বি নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৩৫/৮ (জর্ডান ৩১, হান্টার, রুলস্টন ৫, হিলটন ৯০, রক্স ১৩, ম্যাকবেথ ২৭, ম্যাকন্যালি ২৩, কারসন ৭*, রাইলি ১, উইলসন ০*; রোহানাত ১০-১-৪৫-১, মারুফ ৮-০-৪৫-২, পারভেজ ১০-১-৫৪-২, রাফি ৯-০-৪২-১, মাহফুজুর ৯-১-২৭-১, আহরার ১-০-৫-০, আরিফুল ৩-১-১০-০)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৫ ওভারে ২৩৯/৪ (আশিকুর ৪৪, আদিল ৩৬, রিজওয়ান ২১, আরিফুল ১৩, আহরার ৪৫*, শিহাব ৫৫*; উইলসন ৫-০-২৫-০, রাইলি ৬-০-৩৭-০, ম্যাকন্যালি ৭-১-২৩-১, কারসন ৯-০-৪৩-০, ম্যাকবেথ ১০-০-৪১-২, ওয়েলডন ৬.৫-০-৪৬-১, জর্ডান ৩-০-১৮-০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ শিহাব


আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬