এএফসি এশিয়ান কাপ থেকে হ্যাটট্রিক হারে বিদায় ভারতের
খেলা ডেস্ক
584
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৪ | ০৯:০১:৪২ এএম
ফাইল-ফটো
টানা তিনে তিন ভারতের। জয়ের না, হারের। এশিয়া কাপ ফুটবলের তিন ম্যাচের সব কটি হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছেন সুনীল ছেত্রীরা। প্রথম দুই ম্যাচ হারের পরও নক আউটে ওঠার ক্ষীণ যে সম্ভাবনা ছিল আজ সিরিয়া কাছে হারের তেতো স্বাদ পাওয়ায় ওই সম্ভাবনাও একেবারে বিলীন হয়ে যায় ভারতের।
নক আউটে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে সিরিয়ার বিপক্ষে জিততেই হতো ভারতকে। অমন গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণাত্মক কৌশলে দল সাজাননি কোচ ইগর স্তিমাচ। তাঁর রণকৌশল ছিল ঘর সামলে আক্রমণে যাওয়া। কিন্তু স্তিমাচের এই প্রতি আক্রমণমূলক ফুটবল কৌশলও কোনো ফল বয়ে আনতে পারেনি ভারতের জন্য।
মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে সিরিয়ার কাছে ০-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে ছিটকে গেল ভারত। একই সঙ্গে ভারতের জার্সিতে শেষ গোল করা হল না সুনীল ছেত্রীর। সম্ভবত এটাই দেশের জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট। তাই গোল করতে মরিয়া ছিলেন সুনীল। কিন্তু স্বপ্নপূরণ হল না।
খেলার ৭৬ মিনিটে উমর খরিবিনের করা একমাত্র গোলটি গুরুত্বপূর্ণ জয় এনে দেয় সিরিয়াকে। এ জয় শেষ ষোলোর টিকিট এনে দিয়েছে সিরিয়াকে। নিজেদের ইতিহাসে এশিয়া কাপে এটাই হবে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির সেরা সাফল্য।
গ্রুপ ‘বি’-তে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে শেষ করেছে সিরিয়া। কিন্তু তৃতীয় সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে তাদের জায়গা করে নেওয়াটা কার্যত নিশ্চিত হয়ে যায়। ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের সেরা হয়েছে অস্ট্রেলিয়া। আর ৫ পয়েন্ট অর্জন করে রানার্স-আপ উজবেকিস্তান। তিন ম্যাচের তিনটিতেই হেরে একেবারে খালি হাতে ফিরল ভারত।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
