ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

এবার বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

ডেস্ক রিপোর্ট
493

প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৪ | ০৪:০১:৪১ এএম
এবার বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা ফাইল-ফটো

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। এ বছর এই পুরস্কার পাচ্ছেন ১৬ জন। বুধবার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।

মোট ১১ ক্যাটাগরিতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কথাসাহিত্য, নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা এবং ফোকলার ক্যাটাগরিতে এবার যৌথভাবে পুরস্কার দেওয়া হচ্ছে।

এ বছর পুরস্কৃত হচ্ছেন শামীম আজাদ (কবিতা), নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী (কথাসাহিত্য), জুলফিকার মতিন (প্রবন্ধ/গবেষণা), সালেহা চৌধুরী (অনুবাদ), মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক (নাটক ও নাট্যসাহিত্য), তপংকর চক্রবর্তী (শিশুসাহিত্য), আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ (মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা), সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান (বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা), ইনাম আল হক (বিজ্ঞান/ কল্পবিজ্ঞান/ পরিবেশ বিজ্ঞান), ইসহাক খান (আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী/ মুক্তগদ্য) এবং তপন বাগচী ও সুমনকুমার দাশ (ফোকলোর)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন। উল্লেখ্য, প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় এ পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের মূল্যমান তিন লাখ টাকা।

আগেরবার ২০২৩ সালে ১০ বিভাগে ২০২২ সালের জন্য ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়েছিল।

এ পুরস্কারের উদ্দেশ্য সম্পর্কে বাংলা একাডেমীর ওয়েবসাইটে বলা আছে, “বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাদের সৃজনই প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অণুকুল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।“

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬