ভোলা রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

পহেলা ফেব্রুয়ারী ঢাকায় বসছে ৩ দিনের পর্যটন মেলা


ডেস্ক রিপোর্ট
490

প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ | ১০:০১:৫৭ এএম
পহেলা ফেব্রুয়ারী ঢাকায় বসছে ৩ দিনের পর্যটন মেলা ফাইল-ফটো



রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে দেশের পর্যটন শিল্পের শীর্ষ স্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন টোয়াব সভাপতি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য শিবলুল আজম কোরেশী।

অনুষ্ঠানে জানানো হয়, মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা, তবে ছাত্র-ছাত্রী ও মুক্তিযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত থাকবে।

মেলার প্রেক্ষাপট ও সার্বিক প্রস্তুতি তুলে ধরে আনোয়ার হোসেন জানান, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ টুরিস্ট পুলিশ এবং এফবিসিসিআই।

তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন দেশের জাতীয় পর্যটন সংস্থা ও ট্যুরিজম অ্যাসোসিয়েশন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া ভারত, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার, হসপিটাল প্রদর্শক হিসেবে অংশগ্রহণ করেছে।

আনোয়ার হোসেন জানান, মেলায় তিনটি হলে ১২টি প্যাভিলিয়নসহ ১৪৬টি স্টল থাকবে। থাকবে বিটুবি সেশন, সেমিনার ও গোলটেবিল আলোচনা। দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক আয়োজন, প্রদর্শিত হবে দেশের পর্যটন নিয়ে প্রামাণ্যচিত্র। 

টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী বলেন, “পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং টেকসই উন্নয়ন এ মেলার প্রধান উদ্দেশ্য। আমরা আশা করছি যে, এবারের পর্যটন মেলা ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটন শিল্প সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।

“এই মেলা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর সভাপতি শিবলুল আজম কোরেশী। টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক জামিল আহমেদ, ঢাকা রিজিওন টুরিস্ট পুলিশের এসপি মো. নাইমুল হক, মেলার কো-স্পন্সর সৌদি ট্যুরিজম অফরিটির স্ট্রাটেজিক পার্টনার সাইমন, হলিডেজের সিইও আফসিয়া জান্নত সালেহ্।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মার্কেটিং ডাইরেক্টর সাদমান সালাউদ্দিন, আটাবের মহাপরিচালক আব্দুস সালাম আরেফ, টোয়াবের সদ্য সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান ও এটিজেএফবি এর মহাসচিব জিয়াউল হক সবুজ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, টোয়াবের প্রথম সহ-সভাপতি মো. এ. রউফ, টোয়াবের পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) মো. মনসুর আলম পারভেজ, পরিচালক মো. সজীবুল-আল-রাজীব, পরিচালক মো. ইব্রাহীম খলিল নোমান, পরিচালক মো. সাইফুল ইসলাম, বিটিটিএফ স্টিয়ারিং কমিটির কনেভনার ও সদস্যগণ এবং টোয়াবের সদস্য ও কর্মকর্তারা।


আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬