ভোলা বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
০২ নভেম্বর ২০২৬

আজ থেকে কমতে পারে শীত

ডেস্ক রিপোর্ট
520

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:০২:০০ এএম
আজ থেকে কমতে পারে শীত ফাইল-ফটো

সাধারণত দেশে সবচেয়ে বেশি শীত অনুভূত হয় জানুয়ারি মাসে। কিন্তু এবার ফেব্রুয়ারির শুরুতেও দেশের অনেক এলাকায় শীতের তীব্রতা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরেরই তথ্য বলছে, এখন দেশের ১৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাসের বাকি সময়টাতেও কমবেশি শীতের অনুভূতি থাকবে। তবে আজ শনিবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আওতাধীন এলাকাও কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ শনিবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আওতাধীন এলাকাও কমে আসবে। ফলে শীতের অনুভূতি কিছুটা কমবে। তবে দু–একটা জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার পাশাপাশি কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ বিষয়ে আবহাওয়া-বিদ বজলুর রশীদ বলেন, কোনো অঞ্চলের বড় অংশজুড়ে শৈত্যপ্রবাহ বয়ে গেলে, পুরো অঞ্চলেই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরে নেওয়া হয়। আর রংপুর ও বগুড়া শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও শহরের বাইরের চিত্র ভিন্ন। সেখানে তাপমাত্রা কম। সে জন্য এসব অঞ্চলকেও শৈত্যপ্রবাহের আওতায় নিয়ে আসা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার ডিসেম্বরে সারা দেশেই শীতের তীব্রতা তুলনামূলক কম ছিল। ডিসেম্বরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি ছিল। কিন্তু জানুয়ারির শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এ ছাড়া গত মাসে দেশের বিভিন্ন এলাকায় মোট চার দফায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এমনকি দেশের প্রায় অর্ধেক এলাকায় একসঙ্গেও শৈত্যপ্রবাহ ছিল কয়েক দিন।

চলতি ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ (গত বৃহস্পতিবার) থেকে আবার শৈত্যপ্রবাহ বইছে দেশের ১৯ জেলায়। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলো ছাড়া দেশের অন্য এলাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

বিষয়:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ভোলায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

০৪ নভেম্বর ২০২৬

ভোলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে