ভোলা মঙ্গলবার
২১ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

আলজেরিয়ার কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ আহমদ বশির

ডেস্ক রিপোর্ট
542

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:০২:০১ এএম
আলজেরিয়ার কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ আহমদ বশির ফাইল-ফটো

আলজেরিয়ায় ১৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশি হাফেজ আহমদ বশির তৃতীয় স্থান অধিকার করে। গত ৭ ফেব্রুয়ারি দেশটির রাজধানী আলজিয়ার্সের সোফিটেল হলে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের মধ্যে সম্মাননা পদক ও পুরস্কার বিতরণ করা হয়।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করে লিবিয়ার আহমদ আলম, দ্বিতীয় স্থান অধিকার করে আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশের আহমদ বশির।

বিশ্বের ৯০টি দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত আলজিয়ার্স কোরআন প্রতিযোগিতায় বুধবার (৭ ফেব্রুয়ারি) ফাইনাল রাউন্ডে ২০টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করে হাফেজ বসির। 

হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা অধ্যাপক মাওলানা মো. আব্দুর রশিদ চৌধুরী ও বুশরা চৌধুরীর ছেলে বশির ২০২১ সালের পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় দেশসেরা হাফেজ নির্বাচিত হয়েছিল।

হাফেজ বশিরের কোরআন শিক্ষক ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল শায়েখ নেছার আহমাদ-আন-নাছিরী বলেন, আমার ছাত্র বিস্ময়কর এই বালক মাত্র পাঁচ মাসে হিফয সমাপ্ত করেছিল। সে আরেকটি বিশ্ব কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান যাবে। ক্ষুদে এই হাফেজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিক্ষক শায়েখ নেছার আহমাদ-আন-নাছিরী।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬