ভোলা সোমবার
১৫ জুন ২০২৬
২১ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

খেলা ডেস্ক
488

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:০২:০৪ পিএম
যুক্তরাষ্ট্রে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফাইল-ফটো

আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার ৪৮তম আসর। দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় শিরোপা ধরে রাখতে লড়বে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে চারটি ম্যাচ খেলবেন লিওনেল মেসি অ্যান্ড কোং। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন নতুন এই চার ম্যাচের সূচি নিশ্চিত করেছে। চারটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

কোপা আমেরিকার আগে ১৮ মার্চ নাইজেরিয়া ও ২৬ মার্চ আইভরি কোস্টের সঙ্গে প্রীতি ম্যাচের সূচি ছিল আর্জেন্টিনার। কিন্তু হংকংয়ে ইন্টার মিয়ামির প্রীতি ম্যাচে মেসি না খেলায় শুরু হয় জটিলতা। বাতিল করা হয় আর্জেন্টিনার ম্যাচ দুটি। চীনে ম্যাচ দুটি বাতিল হওয়ায় ঝামেলায় পড়তে হচ্ছে তাদের। 

চীন সফর বাতিল হওয়ার পর থেকেই বিকল্প ভেন্যু ও প্রতিপক্ষ খুঁজতে শুরু করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে বেশি বেগ পেতে হয়নি মেসিদের নতুন ভেন্যু খুঁজতে। এখন কোপা আমেরিকার আগে দুইটি নয়, চারটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা। তাতে কোপার আগে নিজেদের প্রস্তুতিটা ভালোই হবে।

আগামী মার্চে যুক্তরাষ্ট্রে এল সালভাদর ও নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার কথা জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত সপ্তাহে। এবার তিনবারের বিশ্বকাপজয়ীরা জানিয়েছে, আগামী জুনে যুক্তরাষ্ট্রেই ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডরের বিপক্ষে এবং ৫ দিন পর ১৪ জুন ল্যান্ডোবারের ফেডেক্স ফিল্ডে গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। এর আগে আগামী ২৩ মার্চ ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ডে এল সালভাদরের বিপক্ষে এবং ৩ দিন পর ২৬ মার্চ লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল কলিসেয়েমে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা কোপা আমেরিকায় নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ২১ জুন। আটলান্টায় প্রথম ম্যাচে মেসির প্রতিপক্ষ কানাডা কিংবা ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আরও পড়ুন:

খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২০ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও  প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত

০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২৯ জানুয়ারী ২০২৬

ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

২১ জানুয়ারী ২০২৬