ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

শ্রম আইন লঙ্ঘনঃ জামিনের মেয়াদ বেড়েছে ড. ইউনূসের

ডেস্ক রিপোর্ট
546

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪ | ০৬:০৩:১৮ এএম
শ্রম আইন লঙ্ঘনঃ জামিনের মেয়াদ বেড়েছে ড. ইউনূসের ফাইল-ফটো

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।সোমবার (১১ মার্চ) শ্রম আইন লঙ্ঘনের মামলায় লিখিত আদেশে আদালত বলেছেন, এ মামলার আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। ওই দিন ফের হাজির হতে হবে ড. ইউনূসসহ আরো চার জনকে।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে হওয়া মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের মামলার রায়ের জন্য গত ১লা জানুয়ারি দিন ধার্য করেছিলেন আদালত। গত ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস।

এরপর ৩রা মার্চ এ মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন ড. ইউনূস। জামিন নিতে আসেন গ্রামীণ টেলিকমের আরো তিন জন। ওইদিন এ মামলায় আপিল শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

 ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২২ সালের ৪ জুলাই গ্রামীণ টেলিকমের ৮ কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় অধ্যাপক ইউনূসসহ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি।

 এদিকে রবিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবীতে রূপালি ব্যাংক শাখায় আয়কর মামলায় হাইকোর্টের নির্দেশে আপিল করার জন্য ৫৪ কোটি টাকা জমা দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এর আগে ৭ মার্চ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা কর পরিশোধ করতেই হবে বলে নির্দেশ দেন হাইকোর্ট। ২০১১-১২ থেকে পরবর্তী পাঁচ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে এ আয়কর দিতে হবে।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে তাদের ৪ জনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ২৫ দিন কারাদণ্ড দেন আদালত। আর রায়ের পরই আলাদা জামিন আবেদন করলে ৪ জনকেই আপিলের শর্তে জামিন দেন আদালত। বর্তমানেও জামিনে রয়েছেন তারা।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬