উত্তরার কাঁচাবাজারে আগুন
ডেস্ক রিপোর্ট
473
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪ | ০৩:০৩:০৪ এএম
ফাইল-ফটো
সোমবার (১১ মার্চ) দিনগত রাত ২টা ১০ মিনিটের দিকেরাজধানীর উত্তরা এলাকার ১১ নং সেক্টরের কাঁচাবাজারের বেডিং মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করেছিল ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, রাত ২টার কিছু পরে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
কিন্তু এর আগেই অনেক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটের আগুন রাত ২টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। আর আগুন নির্বাপন করা হয় রাত ৩টা ৪০ মিনিটে।
তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ফায়ার সার্ভিস।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে। আগুন লাগার খবরে সেখানে ছুটে যায় দোকানিরা
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
