বিশ্ব রেকর্ড গড়ল আল হিলাল
খেলা ডেস্ক
484
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪ | ০৪:০৩:৪৩ এএম
ফাইল-ফটো
করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্লাব ফুটবলের ইতিহাসে টানা ম্যাচ জয়ের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গিয়েছে নেইমার জুনিয়রের ক্লাব।
মঙ্গলবার রাতে এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে আল হিলাল। ৬১তম মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের দলকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আল হিলালের এটি টানা ২৮তম জয়। তারা ভেঙে দিয়েছে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টসের টানা ২৭ জয়ের রেকর্ড, ২০১৬-১৭ মৌসুমে রেকর্ডটি গড়েছিল তারা।
চোটের ছোবলে গত অক্টোবরে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে পুরো মৌসুমের জন্য হারায় আল হিলাল। তারপরও পর্তুগিজ কোচ জোর্জে জেসুসের হাত ধরে দুর্দান্ত সময় কাটছে দলটির; সৌদি প্রো লিগে ক্রিস্তিয়ানো রোনালদোর দল আল নাসেরের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে তারা।
ঘরোয়া প্রতিযোগিতা কিং কাপেও সেমি-ফাইনালে উঠেছে বিশাল বাজেটের দল আল হিলাল।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত
০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) এসএস মশিউর রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সদর গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
০২ ফেব্রুয়ারি ২০২৬
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২৯ জানুয়ারী ২০২৬
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
২১ জানুয়ারী ২০২৬
