ভোলা বুধবার
০৪ নভেম্বর ২০২৬
১২ জুলাই ২০২৬

ইফতারে লেবু-পুদিনা ও লেবু-আদার শরবত


ডেস্ক রিপোর্ট
604

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪ | ০৫:০৩:০৪ এএম
ইফতারে লেবু-পুদিনা ও লেবু-আদার শরবত ফাইল-ফটো



প্রচণ্ড গরমে ইফতারে তৃষ্ণা মেটাতে সুস্বাদু ঠাণ্ডা শরবতের জুড়ি নেই।  রোজার মাসে শরবত তৈরির নানা উপাদান বাজারজাত করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান।

হাতের কাছের নানা সামগ্রী ব্যবহার করেও বাড়িতেই বানানো যায় নানারকম শরবত।  রোজা ভাঙার পর যা হয়ে উঠে রোজাদারদের জন্য তৃষ্ণার শান্তি।

লেবু-পুদিনার শরবত কেন খাবেন?

ক্লান্তি দূর করতে এবং ইফতারের পর চাঙ্গা থাকতে পুদিনার শরবতের জুড়ি নেই।  পুদিনা পাতা হজমে সহায়তা করে।  আর শরীরের ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করে।

ঘরেই তৈরি করতে পারেন লেবু-পুদিনার শরবত।  আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন পুদিনার শরবত।

লেবু-পুদিনার শরবত 

উপকরণ

পুদিনা পাতা—এক কাপ

লেবুর রস—দুই টেবিল চামচ

ভাজা জিরা গুঁড়া—আধা চা চামচ

বিট লবণ—আধা চা চামচ

চিনি—তিন টেবিল চামচ

পানি—পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে ব্লেন্ডারে পুদিনা পাতা ব্লেন্ড করে নিন। এবার পানি, জিরা গুঁড়া, বিট লবণ, চিনি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এখন একটি ছাঁকনি দিয়ে ছেঁকে পুদিনা ও লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে কয়েকটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন মজাদার লেবু-পুদিনার শরবত।

লেবু-আদার শরবত

উপকরণ

আদার রস—এক চা চামচ

লেবুর রস—দুই টেবিল চামচ

বিট লবণ—আধা চা চামচ

চিনি—দুই টেবিল চামচ

পানি—এক গ্লাস

প্রস্তুত প্রণালি

ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু লেবু-আদার শরবত।


আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায়  ১১ বিরুদ্ধে হত্যা মামলা
ভোলার রাজাপুরে গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় ১১ বিরুদ্ধে হত্যা মামলা

২৪ অক্টোবর ২০২৬

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত
ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত

২৪ অক্টোবর ২০২৬

ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক
ভোলার তজুমদ্দিনে মুহাম্মদ ভোলা দাখিল মাদ্রাসার মৃত শিক্ষকের ব্যাংক একাউন্ট থেকে ২০ বছর যাবত বেতন তুলছেন সহকারী শিক্ষক

০২ আগস্ট ২০২৬

ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ
ভোলার লালমোহনের লড লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চর অন্নদা প্রসাদ গ্রামের জমি মালিকের মৃত্যুর পর পুত্রদের বিরুদ্ধে মামলার দায়েরের অভিযোগ

২৭ জুলাই ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৫ কোটি টাকার বেশি মূল্যের কারেন্ট জাল ও বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

১২ জুলাই ২০২৬

ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক
ভোলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এবি এল রহিম ওরফে রহিম আটক

১২ জুলাই ২০২৬