তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১
ডেস্ক রিপোর্ট
457
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪ | ০৪:০৪:২৭ এএম
ফাইল-ফটো
সাভারের হেমায়েতপুরে তেলের ট্যাংকার উল্টে লাগা আগুনে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এগুলোর মধ্যে রয়েছে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার। এ ঘটনায় একজন নিহত এবং আরো তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পর প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
মৃত ব্যক্তির নাম ইকবাল হোসেন। তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিলে লরিটিতে আগুন ধরে যায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি এ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম মিডিয়াকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাভার মডেল থানার ওসি শাহ জামান বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল করছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৫ এপ্রিল ২০২৬
ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।
১০ এপ্রিল ২০২৬
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
১০ এপ্রিল ২০২৬
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
০৮ এপ্রিল ২০২৬
