ভোলা সোমবার
১৫ জুন ২০২৬
০২ মে ২০২৬

ভোলায় শহীদ আমিনুল ইসলাম নোমানীর রুহের মাগফেরাত কামনায় দোয়া


বিশেষ প্রতিনিধি
127

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৮:০৯:২৬ পিএম
ভোলায় শহীদ আমিনুল ইসলাম নোমানীর রুহের মাগফেরাত কামনায় দোয়া



ভোলায় শহীদ আমিনুল ইসলাম নোমানী রহ: এর রুহের মাগফেরাত কামনা দোয়া ও সোমবার (আজ) ভোলায় ঘোষিত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর। রবিবার বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত এক দোয়া অনুষ্ঠান ও জরুরী পরামর্শ সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে শহীদ আমিনুল ইসলাম নোমানী রহ: এর রুহের মাগফেরাতের জন্য দোয়া ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রশাসনের নীরবতার প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী।মনপুরা পর্যটনভোলা ভ্রমণ

 

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক এই নৃশংস হত্যাকা-ের মূল হোতাদের তদন্ত সাপেক্ষ দ্রুততম সময়ে গ্রেফতারের দাবী জানান। সভায় পরামর্শ সাপেক্ষ সোমবার ভোলা হাটখোলা মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের তৌহিদি জনতা কর্তৃক আয়োজিত কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর।

 

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহ-সভাপতি ও ভোলা ১-আসনে হাতপাখা মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমিন, সাংগঠনিক স¤পাদক মাওলানা ইউসুফ আদনান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আবু জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রব, সেক্রেটারি শরিফুল ইসলাম সাইফি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের যুগ্ম স¤পাদক এইচ এম হাবিবুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি মাহমুদুল হাসান সহ-সভাপতি হাবিবুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।


আরও পড়ুন:

বিষয়: