ভোলা বৃহস্পতিবার
০৩ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলায় চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা আটক


নিজস্ব প্রতিবেদক
172

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:০৯:৩৮ পিএম
ভোলায় চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা আটক ভোলায় চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের ২ নেতা আটক



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় মামলার ভয় দেখিয়ে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এর ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ২ নেতা হলেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিব হোসেন (৩০) ও সিনিয়র সদস্যসচিব হাসান মুনতাছির রহমান (২০)। রকিব সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে ও হাসান মুনতাছির একই ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে। গ্রেপ্তার দুজনকে চাঁদাবাজি মামলায় আদালতে পাঠানো হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত ১৯ জুন পশ্চিম ইলিশা ইউনিয়নে আল আমিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন আল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে ভোলা থানায় একটি চুরির মামলা করেন। এ মামলার ভয় দেখিয়ে বাপ্তা ইউনিয়নের রাকিব ও মোনতাছির রহমান স্থানীয় মো. শেখ ফরিদের নাতি মো. জিতু জড়িত আছে বলে তাদের কাছ থেকে চাঁদা দাবি করেন। এমনকি তারা গত ২৬ জুলাই শেখ ফরিদের বাড়িতে গিয়ে তার নাতি মো. জিতুকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। একাধিকবার তার বাড়িতে গিয়ে ওই টাকার জন্য চাপ প্রয়োগ করায় গত ৩ আগস্ট তাদের দেড় লাখ টাকা দেন শেখ ফরিদ। পরবর্তীতে আবারও শেখ ফরিদের বাড়িতে গিয়ে আরো ১০ হাজার টাকা নেয় তারা। এর পর আবারও পুলিশের কথা বলে আরো ২০ হাজার টাকা দাবি করলে বিষয়টি জিতুর পরিবারের কাছে সন্দেহ হয়। পরে ভোলা থানায় এসে এ বিষয়ে খোঁজখবর নিয়ে ওই দুই যুবকের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা করেন। পরবর্তীতে মামলার আলোকে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় দুই আসামি মো. রাকিব ও হাসান মোনতাছির রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চাঁদাবাজির মোট এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দুইজন পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার। পরবর্তীতে এদের দুইজনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।এদিকে, ভোলা জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রাকিব হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাসান মুনতাসিব রহমান সংগঠনের শৃঙ্খলা-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে স্থায়ীভাবে (আজীবন) সকল প্রকার পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো। বুধবার (১৭ সেপ্টেম্বর) জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এর কেন্দ্রীয় আহ্বায়ক সালেহ মাহমুদ রায়হান ও সদস্য সচিব ফয়সাল মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানান। তারা জানান, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স একটি অরাজনৈতিক বিপ্লবী সংগঠন। সংগঠন সর্বদা শৃঙ্খলা, নৈতিকতা ও ন্যায়ের পক্ষে এবং কোনো প্রকার অনৈতিক কার্যকলাপকে সমর্থন করে না।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬