তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপন গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
196
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১১:০৯:১১ পিএম
ভোলাদর্পণ ডেস্ক : ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাঁকে গ্রেপ্তার করেছেন। স্বপন দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
সিটিটিসি সূত্র জানায়, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে—চাঁদাবাজি, জমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিকদের ওপর হামলা এবং চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে জানান, ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০২ নভেম্বর ২০২৬
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
