ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলা-১ আসনে নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ : গরুর গাড়ি প্রতীকে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

নিজস্ব প্রতিবেদক
140

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ | ০১:১১:২৬ পিএম
ভোলা-১ আসনে নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ : গরুর গাড়ি প্রতীকে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা-১ আসনে নির্বাচন করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ : গরুর গাড়ি প্রতীকে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)

মোঃ রাজিউর রহমান ঃ ভোলা-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ভিডিও কলে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, এবারের নির্বাচনে তিনি দলীয় প্রতীক ‘গরুর গাড়ি’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষণার পরই ভোলা জুড়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এরই ধারাবাহিকতায় বুধবার (৫ অক্টোবর) সকালে ভোলা জেলা বিজেপির উদ্যোগে এক বিশাল সমাবেশ ও প্রচারণা র‌্যালি অনুষ্ঠিত হয়। ভোলা শহরের নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া র‌্যালিটি বাংলাস্কুল মোড়, সদর রোড ও চকবাজার প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন হাজারো নেতাকর্মী। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও গরুর গাড়ি প্রতীকের পোস্টার নিয়ে ‘গরুর গাড়ি মার্কা জয় হোক’—এই স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর।

সমাবেশে বক্তব্য রাখেন—জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সদর উপজেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক মো. নুরন্নবী, যুব সংহতির জেলা সভাপতি নুরে আলম টিটু, শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট প্রমুখ।

বক্তারা বলেন, ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। তার প্রার্থিতা ঘোষণার পর দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বক্তারা আরও বলেন, ভোলার উন্নয়নের স্বার্থে গরুর গাড়ি প্রতীকের কোনো বিকল্প নেই, জনগণ আসন্ন নির্বাচনে এই প্রতীকের পক্ষে রায় দেবে।

উল্লেখ্য, একই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬