ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না ঃ ভোলাবাসী পাবেনা গ্যাস সংযোগ
নিজস্ব প্রতিবেদক
121
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫ | ০৬:১১:৪৮ পিএম
ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না ঃ ভোলাবাসী পাবেনা গ্যাস সংযোগ
ষ্টাফ রিপোর্টার : ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফায়জুল কবির খান, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বানিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মতবিনিময় সভায় গৃহস্থালীর কাজে গ্যাস সংযোগ দেয়া হবে না এবং শীঘ্রই ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না বলে বক্তব্য রাখলে সভায় উপস্থিত ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা নানা শ্লোগানে বিভিন্ন দাবি-দাওয়া করতে থাকেন। মতবিনিময় সভায় তোপের মুখে পড়েন বিদ্যুৎ জ্বালানি খনিজ স¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। পরে উপদেষ্টারা জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করার সময় তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভকারীরা। এসময় বিক্ষোভকারীরা ভূয়া ভূয়া শ্লোগান দিতে থাকে। পরে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর ও পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে গেলে উপদেষ্টারা সভাস্থল ত্যাগ করেন।
এসময় উপদেষ্টা জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক মন্ত্রণালয়ের মুহাম্মদ ফাওজুল কবির খান বিক্ষোভকারীদের সামনে সাংবাদিকদের বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজটি আপাতত শুরু করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে বিশেষজ্ঞ মহল কাজ করছে। ডিজাইন চূড়ান্ত না করে ব্রীজের কাজ শুরু করলে ভোলাবাসীর কোন লাভে আসবে না। এছাড়া গৃহস্থালী কাজে গ্যাস ব্যবহারের কথা আপাতত ভুলে যেতে বলেছেন উপদেষ্টা। তিনি বলেন, বাসা বাড়ীতে আর কখনোই গ্যাস সংযোগ দেয়া হবে না। বরং যেসব বাসায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে সেগুলো বিচ্ছিন্ন করার চিন্তা ভাবনা করছে সরকার। তিনি আরও জানান, বর্তমানে ভোলার গ্যাস ভোলায় ব্যবহার করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করা হবে। এর প্রতিবাদে স্থানীয়রা বলেন, জ্বালানি উপদেষ্টা ইতোপূর্বে ভোলা-বরিশাল ব্রীজ নির্মাণ এবং গ্যাস সংযোগ দেয়া হবে বলে কথা দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে সরে এসে তিনি ভোলাবাসীর সাথে প্রতারণা করেছেন এবং উপদেষ্টা হিসেবে শপথ ভঙ্গ করেছেন। দ্রুত ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু এবং ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেয়ার দাবী করেছেন বিক্ষোভকারীরা।সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জামায়াতে ইসলামের আমীর মাস্টার জাকির হোসাইন, ভোলা জেলার প্রবীন সাংবাদিক দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ইন্ডিডেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী তরিকুল ইসলাম, আমরা ভোলাবাসীর সদস্য সচিব মীর মোশারেফ হোসেন, মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, জেলা জামিয়াতুল মোদাররেছিনের সাধারণ সম্পাদক মোবাশ্বিরুল হক নাইম, তরুণ উদ্যোক্তা ইঞ্জিনিয়ার হেদায়েত আলী অরুন প্রমুখ।
এরআগে, ভোলায় গ্যাসের বিপুল মজুত নিশ্চিত করতে জেলায় গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা নির্মাণের সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এ উপলক্ষে জ্বালানি, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তিন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা শুক্রবার ভোলার বিভিন্ন সম্ভাব্য স্থাপনাস্থল পরিদর্শন করেছেন।
ভোলায় পর্যাপ্ত গ্যাসের মজুত নিশ্চিত হওয়ায় সেখানে একটি আধুনিক গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সরকারের তিন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী তারা ভেদুরিয়া ফেরিঘাট এলাকা, বাফার গোডাউন নির্মাণস্থল ও বাপেক্সের গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। পরিদর্শনকারী উপদেষ্টারা হলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
সকালে তারা বোরহানউদ্দিন উপজেলার বাপেকসের গ্যাসক্ষেত্র পরিদর্শন দিয়ে কর্মসূচি শুরু করেন। এ সময় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, ভোলায় দুটি গ্যাসক্ষেত্রের অধীনে ৯টি কূপের খনন কাজ স¤পন্ন হয়েছে। এছাড়া আরও ৫টি নতুন কূপের খনন কাজ দ্রুত শুরু হবে এবং ভবিষ্যতে অতিরিক্ত ১৪টি কূপ খননের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “ভোলায় প্রাপ্ত গ্যাস দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় গ্যাসের সদ্ব্যবহার নিশ্চিত করতেই নতুন শিল্প স্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের জানান, ভোলায় পর্যাপ্ত গ্যাস থাকায় এখানে একটি ইউরিয়া সার কারখানা নির্মাণের জন্য স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, “দেশের কৃষি উৎপাদন টেকসই ও সার আমদানি নির্ভরতা কমাতে ভোলার গ্যাসকে কাজে লাগানোই মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, সার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে সরকার ৩৪টি বাফার গোডাউন নির্মাণ করছে। এর মধ্যে একটি গোডাউন ভোলায় হচ্ছে এবং এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরিদর্শনকালে তিনি এই কাজের অগ্রগতি দেখেন। এ সময় ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
