ভোলায় চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
108
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ | ১২:১১:৫৩ পিএম
ভোলায় চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ভোলা সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে সদর উপজেল অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ-উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। উপস্থিত ছিলেন ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। প্রশিক্ষণে বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। জলবায়ু পরিবর্তন, মাটি ও পানি ব্যবস্থাপনা, উন্নত মানের বীজ, সবজি চাষ এবং রোগবালাই ব্যবস্থাপনার আধুনিক কৌশল নিয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। দিনব্যাপী এই কর্মশালায় ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
এফিডেভিট
৩০ এপ্রিল ২০২৬
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক
১৭ এপ্রিল ২০২৬
ভোলায় প্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় হাসপাতালের ভিতরেই রোগীকে ধর্ষণ, যুবক আটক
০৮ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
ভোলায় চুরির মিথ্যা অপবাদে যুবককে অপহরণ করে নির্যাতন, হাত-পা ভাঙার অভিযোগ
০২ এপ্রিল ২০২৬
