ভোলা সোমবার
১৫ জুন ২০২৬
০২ মে ২০২৬

ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি পালিত


নিজস্ব প্রতিবেদক
105

প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৯:১২:৫২ পিএম
ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি পালিত ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার বর্ষপূর্তি পালিত



ষ্টাফ রিপোর্টার : ভোলায় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনটি সাংবাদিকদের এক মিলনমেলায় রূপ নেয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিটিভির সাবেক জেলা প্রতিনিধি এম এ তাহের, দৈনিক অমৃতলোক পত্রিকার সম্পাদক-প্রকাশক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এ্যাড. সাহাদাত হোসেন শাহিন, ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস জেলা প্রতিনিধি আল আমিন শহরিয়ার এবং দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি মো. ইউনুছ শরীফ।

 

 

এছাড়া বক্তব্য রাখেন, দৈনিক স্বদেশ প্রতিদিনের হারুণ অর রশিদ সুমন, দৈনিক জনকণ্ঠের মো. বেল্লাল নাফিজ, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি হারুন রশিদ শিমুল, বিজয় বাংলাদেশ প্রতিনিধি মো. মাহে আলম, দৈনিক রূপালী দেশ প্রতিনিধি মো. ছানাউল্লাহসহ আরও অনেকে।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, জিটিভি ও দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, দেশ টিভি ও বাংলানিউজ প্রতিনিধি ছোটন সাহা, যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা, ডেইলি সান প্রতিনিধি মো. বশির আহমেদ, দৈনিক ঢাকা প্রতিনিধি মো. আব্দুল কাদের লিটন শেখ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. আবদুর রহমান হেলাল, আলোকিত সকাল প্রতিনিধি মো. নুরুজ্জামান টিপু।

 

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। নতুন কাগজ জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভোলা জেলা প্রতিনিধি খলিল উদ্দিন ফরিদ।

 

 

 

বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

সাংবাদিক নেতারা রূপালী বাংলাদেশের এই উদ্যোগকে ব্যতিক্রমধর্মী উল্লেখ করে বলেন, সাধারণত সংবাদমাধ্যমের আয়োজনে প্রশাসনিক বা রাজনৈতিক নেতাদের উপস্থিতি বেশি দেখা যায়; কিন্তু রূপালী বাংলাদেশ শুধুমাত্র সাংবাদিকদের নিয়ে যে আয়োজন করেছে, তা প্রশংসনীয়। এতে সাংবাদিক নেতাদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হয়েছে, যা সত্যিই উল্লেখযোগ্য। বক্তারা রূপালী বাংলাদেশের দায়িত্বশীল সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

 

সফল এই আয়োজনের মধ্য দিয়ে রূপালী বাংলাদেশ তার প্রতিষ্ঠাবার্ষিকীকে পরিণত করেছে সাংবাদিক সমাজের এক অনুপ্রেরণামূলক মিলনমেলায়।


আরও পড়ুন: