ভোলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
116
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫ | ০৬:১২:০৫ পিএম
দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ভোলা
ষ্টাফ রিপোর্টার : ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চার জনের ওপর বর্বরোচিত হামলা ও মারধরের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোলা ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। পরে হামলা ও মারধরের সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা মডেল থানা সামনে গিয়ে শেষ হয়। সেখানে সদর থানার ওসি তদন্ত মো. জিয়াউদ্দিন আসামীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা সদর উপজেলা ধনিয়া ইউনিয়ন শান্তিপ্রিয় ইউনিয়ন। শান্তিপ্রিয় ইউনিয়ন কে অশান্ত করতে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। গত শুক্রবার ইউনিয়নের কানাইনগর গ্রামে যেই ন্যাক্কারজনক হামলা চালায় তাকে একই পরিবারের চার জন গুরুতর আহত হয়। এর মধ্যে একজন মাথায় আঘাত করায় মানসিক ভারসাম্যহীন করে উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। কিন্তু দুঃজনক ব্যাপার ঘটনার তিনদিন অতিবাহিত হলেও কোন আসামি গ্রেপ্তার করেনি পুলিশ। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করার দাবী জানিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিজেপি নেতা আরিফ চৌধুরী, যুবদল নেতা মো. হাসান হাওলাদার, ছাত্রদল নেতা মো. বাপ্পি প্রমুখ। এসময় মানববন্ধনে কয়েক’শ নারী পুরুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
