ভোলা বুধবার
০২ সেপ্টেম্বর ২০২৬
০৫ আগস্ট ২০২৬

ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
124

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫ | ০৭:১২:০২ পিএম
ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  দোয়া মাহফিল অনুষ্ঠিত ভোলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোস্তাফিজুর রহমান ইয়ামিন: গতকাল (৭ডিসেম্বর) রোববার রাত ৮টায় সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়।চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনে মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর। আরও বক্তব্য দেন বিএনপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, ভোলা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, শ্রমিক দলের সদর উপজেলার সদস্য সচিব মো. বিপ্লব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, শেখ হাসিনার সময়ে খালেদা জিয়া সঠিক চিকিৎসা পেলে আজ তিনি এতটা অসুস্থ হতেন না। বিনা চিকিৎসায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে রেখেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেখান থেকেই সঠিক চিকিৎসা না পাওয়াতে আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এতোটা অসুস্থ হয়ে পড়েছেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবদুল্লাহ। দোয়া অনুষ্ঠান শেষে শান্তিরহাট বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন গোলাম নবী আলমগীর। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০২ সেপ্টেম্বর ২০২৬

আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী    ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি

০২ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান,  ফুলের শুভেচ্ছা
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
ভোলায় জামায়াতের গণমিছিল ‌: গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি

০৫ আগস্ট ২০২৬