ভোলা সোমবার
১৫ জুন ২০২৬
১৮ ডিসেম্বর ২০২৫

ভোলায় ৩ দিনের সরকারি সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক


নিজস্ব প্রতিবেদক
228

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ | ০৬:১২:৫০ পিএম
ভোলায় ৩ দিনের সরকারি সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক



ভোলাদপর্ণ প্রতিবেদক : ভোলায় আজ ১৩ ডিসেম্বর শনিবার তিন দিনের সরকারি সফরে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল খালেক। জানা যায়, উপসচিব মোঃ আব্দুল খালেক তিনদিনের সরকারি সফরে এসে আজ ১৩ ডিসেম্বর শনিবার সরেজমিনে পরিদর্শন করার নিমিত্তে ভোলা জেলার লালমোহন উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন করেন সকাল ১০ ঘটিকায় এবং বেলা ১২টায় চরফ্যাশন মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিদর্শন করেন এবং আজ লালমোহনে উপস্থিত হয়ে লালমোহনে রাত্রিযাপন করবেন। আগামীকাল ১৪ই ডিসেম্বর রবিবার লালমোহন উপজেলার বিভিন্ন ( MCWC) এর মেরামত ও সংস্কার কার্যক্রম পরিদর্শন করবেন। বিকেল ৫ ঘটিকায় লালমোহন থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ভোলা সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। ১৪ ডিসেম্বর রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় ভোলা সদর উপজেলার ফাতেমা খানম ১০০ শয্যা বিশিষ্ট ( MCWC) এর মেরামত কাজ পরিদর্শন করবেন। বেলা ১১ ঘটিকায় ভোলা সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন ও বেলা ১২ ঘটিকায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ২ ঘটিকার সময় নার্সিং কলেজ ভোলা এর পরিদর্শন, বেলা ৩ ঘটিকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং রাত্রি যাপন । ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।


আরও পড়ুন: