ভোলায় পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী পুষ্টি মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
107
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৮:১২:৩৪ পিএম
ভোলায় পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী পুষ্টি মেলা
ষ্টাফ রিপোর্টার : ভোলায় পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে শনিবার (১৩ ডিসেম্বর) শনিবার দিনব্যাপী পুষ্টি মেলার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের সহযোগিতায় মেলার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। মেলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পুষ্টি জ্ঞান ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ নুর মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন শাখা ইনচার্জ নুরে আলম। পুষ্টি বিষয় বক্তব্য দেন টেকনিক্যাল অফিসার পুষ্টিবিদ মো. মিঠুন ম-ল। আলোচনা সভা সঞ্চালনা করেন কমিউনিটি মোবিলাইজা মোঃ মাসুম বিল্লাহ। এ সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন পুষ্টিবিষয়ক স্টল স্থাপন করা হয়, যেখানে পুষ্টিকর খাদ্য উপকরণ প্রদর্শন করা হয়। সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) উপস্থিত থেকে সাধারণ মানুষের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
দিনব্যাপী মেলায় সচেতনতামূলক মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পুষ্টি বিষয়ক বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ ১ সন্ত্রাসীকে আটক
০৯ মে ২০২৬
ভোলার ইলিশায় ১৩ কেজি গাঁজাসহ চট্টগ্রামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
০৯ মে ২০২৬
ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন ‘গলার কাঁটা’
০৯ মে ২০২৬
ভোলায় উপজেলা পর্যায়ে সরকারি সেবা বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৯ মে ২০২৬
ভোলা ধনিয়া ইউনিয়নের ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
০২ মে ২০২৬
ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত : দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার
০২ মে ২০২৬
