ভোলা বুধবার
০৪ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

ভোলার কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত : আমি বিএনপি বা বিজেপির প্রার্থী না আমি আপনাদের সবার প্রার্থী---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ


নিজস্ব প্রতিবেদক
144

প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬ | ১১:০১:২৩ পিএম
ভোলার কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত : আমি বিএনপি বা বিজেপির প্রার্থী না আমি আপনাদের সবার প্রার্থী---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভা অনুষ্ঠিত : আমি বিএনপি বা বিজেপির প্রার্থী না আমি আপনাদের সবার প্রার্থী---ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ



ভোলাদর্পণ প্রতিবেদক : আপনারা আমার বাবার সাথে ছিলেন ঠকেন নাই, আমার সাথে থাকলেও ঠকবেন না। আমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছে পার্থ আমার ভোলা ছাড়িস না, ভোলার মানুষকে ভালোবাসিস বাবাকে দেওয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে বাবার মতই গ্রহণ করেছেন।২০০৮ সাল থেকে ভালোবেসে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন ভোলা সদর আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

২৯শে জানুয়ারী বিকালে ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন বিএনপি ও বিজেপির আয়োজনে জনসভায় এসব বলেন তিনি।ব্যারিস্টার পার্থ বলেন, আমি বিএনপি বা বিজেপির প্রার্থী নয় আমি আপনাদের সবার প্রার্থী। আপনারা আগামী ১২ তারিখে আমাকে বিজয়ী করলে আগামী ৫ বছরে ভোলার সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পার্থ বলেন, ভোলায় বালু উত্তোলন হবে না এবং জেগে উঠা চর সঠিক মালিকরা বুঝে পাবে ইনশাআল্লাহ। কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, হারুনুর রশিদ ট্রুম্যান, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন। এসময় জেলা বিএনপি ও বিজেপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬