ভোলা বুধবার
০৪ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

ভোলার ভেদুরিয়ায় হাতপাখার প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
138

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৬ | ১০:০১:৩৭ পিএম
ভোলার ভেদুরিয়ায় হাতপাখার প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলার ভেদুরিয়ায় হাতপাখার প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত



ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ২ ও ৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৃথক দুটি বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ ওবায়দুর রহমান।

 

বক্তব্যের শুরুতেই মাওলানা ওবায়দুর রহমান গত ৫৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বলেন, "আপনারা বারবার বিভিন্ন এমপি ও মন্ত্রী দেখেছেন, অনেক তন্ত্র-মন্ত্রের শাসন দেখেছেন। কিন্তু ভোলার মানুষের ভাগ্যের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।"

 

তিনি বলেন আমি নির্বাচিত হলে ভোলার কোন এলাকায় কোন উন্নয়ন প্রয়োজন, তা সাধারণ মানুষের সাথে পরামর্শ করে নির্ধারণ করা হবে।

 

 সরকারিভাবে কোন খাতে কত টাকা বরাদ্দ এসেছে, তা ভোলার সরকারি স্কুল মাঠে জনসম্মুখে প্রকাশ করা হবে।

 বরাদ্দের টাকা কোন খাতে কীভাবে ব্যয় হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে।

বিশেষ নির্বাচনী ইশতেহার

তরুণ প্রজন্ম ও শ্রমজীবী মানুষের জন্য তিনটি বিশেষ অঙ্গীকার ভোলার বেকার যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা।

 ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহজ শর্তে সুদবিহীন ঋণের ব্যবস্থা করা।

জেলেদের অধিকার: ভোলার নদীমাতৃক উপকূলীয় জেলেদের জন্য পর্যাপ্ত ভাতার ব্যবস্থা করা।

নেতাকর্মীদের উপস্থিতি

উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানার অর্থ সম্পাদক জনাব সালাউদ্দিন। এছাড়াও ২ ও ৪ নং ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ভোটাররা বৈঠকে অংশগ্রহণ করেন। বক্তারা আগামী নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে মাওলানা ওবায়দুর রহমানকে জয়যুক্ত করার আহ্বান জানান।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬