ভোলার রাজপথে হাতপাখার গণজোয়ার : ওবায়দুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল ও গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক
95
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬ | ০৮:০১:৫১ পিএম
ভোলার রাজপথে হাতপাখার ওবায়দুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল ও গণসংযোগ
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আজ শনিবার (৩১ জানুয়ারি) ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ভোলা-১ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে এক বিশাল মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
আজ বিকাল ৪:৩০মিনিটে শহরের কেন্দ্রবিন্দু হাটখোলা মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে ভোলা সদর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং যুবকরা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক বাংলা স্কুল মোড় ও নতুন বাজার প্রদক্ষিণ করে পুনরায় হাটখোলা মসজিদের সামনে এসে শেষ হয়।
জনসাধারণের কাছে লিফলেট বিতরণ, গণসংযোগকালে মাওলানা ওবায়দুর রহমান সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী নির্বাচনে 'হাতপাখা' প্রতীকে ভোট দিয়ে দেশ ও ইসলামের সেবায় কাজ করার সুযোগ চান। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটার তাকে আশ্বস্ত করে বলেন, আগামী নির্বাচনে তারা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মাওলানা ওবায়দুর রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।
মিছিল শেষে হাটখোলা মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। পরিশেষে দেশ, জাতি ও ইসলামের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
