মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে জড়িত ছিলেন না, এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে সাদরে গ্রহণ করা হয়েছে--মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
125
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:০২:৩৮ পিএম
জনসভায় বক্তব্য রাখেন অব: হাফিজ উদ্দিন আহমেদ
লালমোহন প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, যারা অতীতে মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে জড়িত ছিলেন না, এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে সাদরে গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, দেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, যা বিএনপির রয়েছে।
তিনি আরও বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে। এ ধরনের ‘ধর্ম ব্যবসায়ীদের’ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরউদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
০২ নভেম্বর ২০২৬
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি
০১ নভেম্বর ২০২৬
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
০১ নভেম্বর ২০২৬
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
২৮ অক্টোবর ২০২৬
