ভোলা বুধবার
০৪ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন মাফরুজা সুলতানা


নিজস্ব প্রতিবেদক
127

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৩৮ পিএম
ভোলার বোরহানউদ্দিনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন মাফরুজা সুলতানা ভোলার বোরহানউদ্দিনে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন মাফরুজা সুলতানা



বোরহানউদ্দিন প্রতিবেদক : বোরহানউদ্দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণায় বেশ জমে উঠছে ভোলা-২ আসনের নির্বাচনি মাঠ। সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে প্রার্থীরা এই দুই ভোটব্যাংকের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রার্থীদের প্রচারণার পাশাপাশি সরব হচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। তেমনি এ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ।

 

গ্রামের মেঠো পথ ধরে দুই উপজেলায় বিচরণ করছেন। হেঁটে হেঁটে মানুষের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন এই নারী। পথে-পথে, বাড়িতে-বাড়িতে নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন। শুনছেন তাঁদের সুখ-দুঃখের কথা। সকালে এক ইউনিয়নে, বিকালে অন্য ইউনিয়নে। নারীদের নিয়ে করছেন উঠান বৈঠক। ভোটারদের ঘরে ঘরে গিয়ে স্বামীর জন্য দোয়া ও ভোট প্রার্থনা করছেন। তাঁকে কাছে পেয়ে খুশি ভোটাররাও।

 

শুক্রবার বিকালে স্থানীয় গংগাপুর ইউনিয়নে পৃথক দুটি উঠান বৈঠক করেন। ধারিয়া ২নং ওয়ার্ড এলাকায় এ্যাডভোটেক ফরিদুল রহমানের বাড়ির দরজায় অনুষ্ঠিত উঠান বৈঠকে গিয়ে বেশ ভিন্ন চিত্র দেখা যায়। মনে হয় ছোট উঠানে, বড় বার্তা। সারি সারি চেয়ার সাজানো। যাতে বসা আছে গ্রামীণ নারীগন। তাদের সামনের মঞ্চে আছে প্রধান অতিথি তথা বিএনপির দলীয় প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানা। পাশে আছেন একমাত্র পুত্রবধূ শর্মিলা আলম। প্রধান অতিথি আগতদের সমস্যা শুনছেন। প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির ক্ষমতাকালীন সময়ে হাফিজ ইব্রাহিম এর উন্নয়নের কথা তুলে ধরেন। ফ্যামিলি কার্ড, নারী শিক্ষা ও তাদের সচেতনতা সৃষ্টি, যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় ধাবিত করা, তেতুলিয়া নদী ভাঙ্গনসহ বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরেন।

 

তিনি বলেন, আপনাদের সহযোগিতায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে স্থানীয় সমস্যার আলোকে কর্মপদ্ধতি ঠিক করবেন। অসহায়, বিধবা, নারীদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হবে। অনুষ্ঠানে আরও ছিলেন বএনপির উপদেষ্টা এ্যাডভোকেট ফরিদুর রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি, নেজামল হাওলাদার, সম্পাদক মাইনুদ্দিন কাজী, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, জসিম উদ্দীন প্রমূখ।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬