ভোলার রতনপুর বাজারে ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম গণসংযোগ করেন
নিজস্ব প্রতিবেদক
103
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:৩৩ পিএম
ভোলার রতনপুর বাজারে ভোলা-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম গণসংযোগ করেন
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় শুক্রবার (৬ ফেব্রুয়ারী) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
শুক্রবার বিকেলে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
গণসংযোগে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাছ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা শুরা সদস্য ইয়াছিন আরাফাত, শিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মাওলানা মহিববুল্লাহ আজাদ সহ জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত : সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে হস্তক্ষেপ করতে চাই না - তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি
০৪ সেপ্টেম্বর ২০২৬
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে-- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের স্থান হবে না-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
