ভোলা শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬
২৯ জুলাই ২০২৬

ভোলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

নিজস্ব প্রতিবেদক
95

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:০২:৪১ পিএম
ভোলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান ভোলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় রোববার (৮ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রবিবার ভোলার চরফ্যাশন ও ভোলা সদর এলাকায় মাঠ পর্যায়ে পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টের নিরাপত্তা কার্যক্রম, প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ভোলায় পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, ইউএনও, ওসি, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নৌবাহিনী প্রধান বলেন, জনগণ যেন ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সে লক্ষ্যে সকল বাহিনী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভোটের আগে পরে দুর্গম এলাকায় নৌবাহিনী, কোস্টগার্ডের নৌযান, হেলিকপ্টার প্রস্তুত, কেউ সন্ত্রাসী কাজ করতে চাইলে, ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করলে তাৎক্ষণিক দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে সক্ষম হবে আমাদের বাহিনী। নৌবাহিনী সূত্র জানায়, উপকূল ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান, নিয়মিত টহল এবং ফুট পেট্রোলিং কার্যক্রম চলমান রয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর QRF, সোয়াডস টিম, জাহাজ ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত :  সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান

১৭ আগস্ট ২০২৬

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ

০৫ আগস্ট ২০২৬

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান

০২ আগস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

২৯ জুলাই ২০২৬