ভোলা বৃহস্পতিবার
০৫ নভেম্বর ২০২৬
২৮ অক্টোবর ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক
124

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:০২:১১ পিএম
ভোলার বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনে বাজার কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত



বোরহানউদ্দিন প্রতিবেদক : ২০০১ সালের পর এ দেশের জনগন আর ভোট দিতে পারেনী। ইতিমধ্যে ৪টি সংসদ নির্বাচন অতিবাহিত হয়ে গেছে। আওয়ামী ফ্যাসীবাদ দিনের ভোট রাতে করে জনগনের ভোটাধীকার হরণ করেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করছে ধানের শীষে ভোট দেওয়ার জন্যে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে ধানের শীষ প্রতিকের নির্বাচনী সভায় এসব কথা বলেন, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও একটি দল এখন ও রয়েছে যারা মিথ্যার রাজনীতি করে ধর্মকে ব্যবহার করে। নির্বাচন উপলক্ষ্যে বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। এদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে এদের প্রতিহত করতে হবে।

শনিবার রাত ৯টায় পৌর বাজারের পশ্চিম বাজার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নাছির উদ্দীন বাকলাই। শাহাজাদা ভাষানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু। এ ছাড়া ঘর মালিক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, আব্দুর রব হাওলাদার, রাশেদ মমিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা ও বাজার ঘর মালিক হেলালউদ্দন ভূইয়া প্রমূখ। সভায় পৌর বাজারের ব্যবসায়ী,ঘর মালিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে  মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর ২০২৬

যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও  বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল -  নুরুল ইসলাম নয়ন  এমপি
যুবদল সরকারের লক্ষ অর্জনে পাশে থাকবে ও বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার রুখতে মাঠে থাকবে যুবদল - নুরুল ইসলাম নয়ন এমপি

০১ নভেম্বর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বলিষ্ঠ ভূমিকা ছিল - নুরুল ইসলাম নয় এমপি

০১ নভেম্বর ২০২৬

ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬

ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ভোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

২৮ অক্টোবর ২০২৬