ভোলায় নৌপথে দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম
নিজস্ব প্রতিবেদক
71
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০২:২৯ পিএম
ভোলায় নৌপথে দুর্গম চরে পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম
ভোলাদর্পণ প্রতিবেদক ; ভোলা-১ (সদর) আসনে দুর্গম ভোটকেন্দ্রে নৌপথে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে মালামাল নিয়ে রওনা হয়ে বিকেল ৫টার দিকে কেন্দ্রে গিয়ে পৌঁছান দায়িত্বরত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনার মধ্যবর্তী বিছিন্ন রামদাসপুর চরে কেন্দ্র দুটি অবস্থিত। কেন্দ্র দুটি হচ্ছে চরসুলতানী সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চররূপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তালিকায় ওই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ।
দুপুরের দিকে প্রিজাইডিং অফিসারগণ সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হন। ইলিশা ঘাট থেকে ভোটগ্রহণের সাথে জড়িত ৪৪ জন কর্মকর্তা একটি ট্রলারে করে বিছিন্ন চরে যান। প্রতিটি কেন্দ্রে ২২ জন করে সদস্য থাকবেন। এর মধ্যে ১৬ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চর সুলতানি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫৪০ জন পুরুষ ভোটার ও রূপাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৬৬৫ জন নারী ভোটার রয়েছেন।
ভোলা-১ আসনের সহাকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ভোলা-১ আসনের ১১৪টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র আছে দুর্গম চরে। এই দুটি কেন্দ্রের মালামাল সবার আগেই বিতরণ করা হয়েছে।
দুটি কেন্দ্রের নিরাপত্তার জন্য নৌবাহিনীর দুটি ও কোস্ট গার্ডের দুটি স্পিডবোট এবং নৌবাহিনীর একটি লঞ্চ মোতায়েন করা আছে। এর বাইরেও নৌবাহিনীর স্ট্রাইকিং ফোর্স থাকবে। এ কেন্দ্র দুটি পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৬ থেকে ৮ জন কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবে।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে বরণ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল
০৯ মে ২০২৬
ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
০৯ মে ২০২৬
ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
০৯ মে ২০২৬
সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই - সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম
০৯ মে ২০২৬
ভোলায় শ্রমিকদলের আয়োজনে মহান মে দিবস পালিত
০২ মে ২০২৬
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
০২ মে ২০২৬
