বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
128
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:০২:০৩ পিএম
বিজয়ী পার্থকে অভিনন্দন জানালেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার : ভোলা সদর-১ আসনের বিএনপি জোট প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম। শুক্রবার বিকালে (১৩ই ফেব্রুয়ারী) ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে এ অভিনন্দন জানান।
এ সময় নজরুল ইসলাম বলেন “ভোলা-১ আসনের নবনির্বাচিত প্রার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি, দল-মত নির্বিশেষে ভোলার সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে আপনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন।”
উল্লেখ্য, ভোলা সদর-১ আসনে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট। এ আসনে বিএনপির জোটের প্রার্থী তিনি ৩০ হাজার ৬৮৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০২ সেপ্টেম্বর ২০২৬
আজ ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি
০২ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় নাজিউর রহমান মঞ্জুর সহধর্মিণী রেবা রহমান, ফুলের শুভেচ্ছা
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জামায়াতের গণমিছিল : গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবি
০৫ আগস্ট ২০২৬
স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
২৫ জুলাই ২০২৬
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই ২০২৬
