ভোলা সোমবার
১৫ জুন ২০২৬
০২ এপ্রিল ২০২৬

ভোলার ইলিশায় ঘাটে র‌্যাব-৮ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২


নিজস্ব প্রতিবেদক
70

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০২:৩৭ পিএম
ভোলার ইলিশায় ঘাটে র‌্যাব-৮ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ভোলার ইলিশায় ঘাটে র‌্যাব-৮ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২



ভোলাদর্পণ প্রতিবেদক: ভোলায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮, ভোলা ক্যাম্প। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ভোলা সদর থানার ইলিশা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ মেহেদী হাসান (২২), পিতা: মৃত হানিফ হাওলাদার, মাতা: মর্জিনা বেগম, সাং: চর আইচা, ২নং ওয়ার্ড, ইউনিয়ন: শায়েস্তাবাদ, থানা: কাউনিয়া, জেলা: বরিশাল।

 

অপর আসামি কোহিনুর বেগম (৪৯), স্বামী: আবদুল কুদ্দুস মৃধা, মাতা: মৃত হালিমা বেগম, সাং: দক্ষিণ রামপুর, ৩নং ওয়ার্ড, ইউনিয়ন: ১নং মাধবখালী, থানা: মির্জাগঞ্জ, জেলা: পটুয়াখালী।

 

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত ২৪ কেজি গাঁজাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।


আরও পড়ুন: