ভোলার প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম, মুরগির ও মাংস বিক্রি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
105
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০২:৪৮ পিএম
সুলভ মূল্যে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলায় আমিষেই শক্তি আমিষেই মুক্তি এই শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষজাতীয় খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে সূলভমূল্যে দুধ, ডিম ও মুরগীর মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণেএই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মাহমুদ, ভোলা জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খোকন, খামারি বিপ্লবসহ আরো খামারি উপস্থিত ছিলেন।
এ কর্মসূচি পুরো রমজান মাস ধরে চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এসময় জেলা প্রশাসক মো: বেলাল হোসেন বলেন, প্রান্তিক মানুষের জীবনমান সহজ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে উদ্যাগ নিয়েছে তা প্রশংসনীয় উদ্যাগ।
এর কার্যক্রমের অংশ হিসাবে ভোলাতে ভ্রামমান ব্যানের মাধ্যমে সুলভ মূল্যে দুই লক্ষ পিচ ডিম, দুই হাজার কেজি মুরগীর মাংস ও দুই হাজার লিটার দুধ সুলভ মূল্য প্রান্তিক মানুষের মাঝে বিক্রি করা হবে। এর মাধ্যমে বাজারের উপরে চাপ কমে আসবে। সকল শ্রেণীর মানুষ সুলভমূল্য আমিষের চাহিদা পূরণ করতে পারবে।
তিনি আরো বলেন, রমজান মাসে সাধারণ মানুষের সুবিধার্থে সরকার ও জেলা প্রশাসনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, রমজান মাসজুড়ে নির্ধারিত স্থানে এই সুলভ মূল্যের বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের ওপর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। কবে ক্রেতাদের দাম নিয়ে ছিলো মিশ্রু প্রতিক্রিয়া।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
