ভোলা শনিবার
১৮ এপ্রিল ২০২৬
০৮ এপ্রিল ২০২৬

ভোলায় জাতীয় পাট দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
40

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ | ১১:০৩:৪৪ পিএম
ভোলায় জাতীয় পাট দিবস উদযাপিত ভোলায় জাতীয় পাট দিবস উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল জাতীয় পাট দিবস-২০২৬। শুক্রবার (৬ মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র‌্যালি।

ভোলা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পাট দিবসের সকল আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রা স্থানে এসে শেষ হয়।

জেলা প্রশাসন, কৃষি দপ্তর ও পাট অধিদপ্তরসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভা।

ভোলা জেলার পাট উন্নয়ন কর্মকর্তা (অতিঃদাঃ) মোঃ লুৎফর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি ডাঃ শামীম রহমান বলেন, “পলিউশনমুক্ত পৃথিবী গড়তে হলে পলিথিন বর্জন করে পাটের পন্য ব্যবহার করতে হবে। ডিসি বলেন ভোলা একটি দ্বীপ জেলা বিধায় এখানে পাটের উৎপাদনও বেশি। তাই এই পাটের ব্যবহার অধিক মাত্রায় ব্যবহার করতে হবে”।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পাট দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল আল মামুন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারন দপ্তরের উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক ও পাট উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিবর্গ।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম কর্তৃক প্রজেক্টর প্রেজেন্টেশনের পর বক্তারা সকলেই প্লাস্টিক বর্জন করে পাটজাত পন্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

১৭ এপ্রিল ২০২৬

ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে পরিদর্শকদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ এপ্রিল ২০২৬

ভোলা প্রেসক্লাব নির্বাচন আগামীকাল শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  নির্বাচিত হয়েছেন জনাব, মোঃ মোতাছিম বিল্লাহ, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোলাদর্পণ ও লালসূর্য ।

১০ এপ্রিল ২০২৬

ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০ এপ্রিল ২০২৬

ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৮ এপ্রিল ২০২৬

ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ :  ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা
ভোলায় লাইসেন্সবিহীন তেল মজুদ : ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

০৮ এপ্রিল ২০২৬