নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি', এ প্রতিপাদ্যে ভোলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত: সুস্থ ও ন্যায্য বাজার ব্যবস্থা গড়তে ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ - ডা. শামীম রহমান ভোলা জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
96
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ | ০৫:০৩:৩২ পিএম
সভাপতি করেন ডা. শামীম রহমান জেলা প্রশাসক ভোলা
ভোলাদর্পণ প্রতিবেদক : ভোলা (রবিবার ১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. শামীম রহমান, ভোলা জেলা প্রশাসক। সভায় ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষায় জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভেজাল ও প্রতারণা প্রতিরোধ এবং সঠিক ওজন ও মান নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও ন্যায্য বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে ভোক্তাদেরও সচেতন হতে হবে এবং যে-কোনো অনিয়মে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী অভিযোগ দায়ের করতে হবে। দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা করবে। সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশাসন, ব্যবসায়ী ও সচেতন ভোক্তাদের সম্মিলিত উদ্যোগেই নিশ্চিত হতে পারে নিরাপদ ও ন্যায্য বাজার ব্যবস্থা।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৬২ হাজার টাকা অনুদান প্রদান
০১ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় জাতীয় মৎস্য পক্ষ পালিত : সফল মৎস্যচাষিকে সম্মাননা প্রদান
১৭ আগস্ট ২০২৬
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ১০ দপ্তরে আইনি নোটিশ
০৫ আগস্ট ২০২৬
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান সভাপতিত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২৬
ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০২ আগস্ট ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ
২৯ জুলাই ২০২৬
